আইপিএলে দল পেয়ে নাচলেন হেটমায়ার

১৯ ডিসেম্বর ২০১৯, ১০:১২ PM

© ফেসবুক

দু’হাত মাথার উপরে তুলে বিছানায় দাঁড়িয়ে নাচছেন শিমরন হেটমায়ার। পরনে কালো টি-শার্ট আর হাফ প্যান্ট। আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কারণ একটাই আইপিএলের নিলামের প্রথম ধাপে দল পেয়েছেন এই ক্যারবীয় ব্যাটসম্যান। নিলামে তাকে ভারতীয় ৭.৭৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছেন দিল্লি ক্যাপিটালস। তার বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। মানে তার দাম উঠেছে ১৫ গুণেরও বেশি! নিলামের পর দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছিল তাকে। বলা হয়েছিল একটা ম্যাসেজ পাঠাতে। এক মিনিট পর তিনি নাচের এই ভিডিও পাঠিয়ে দেন। সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল্লি ক্যাপিটালস।

দেখুন: আইপিএলে দল পেলেন না মুশফিক

ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি করেছিলেন ১২০ রান। স্ট্রাইক রেট ছিল ১৫১.৮৯। তারপর ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে সিরিজের প্রথম এক দিনের ম্যাচেও তার সেঞ্চুরি জিতিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে।

দেখুন: আইপিএল নিলামে দল পাননি মোস্তাফিজও

এর আগে আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। কিন্তু এবার তাকে রাখেনি আরসিবি। তবে ভারত সফরের আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি ১২ ইনিংসে ১৪৮.১৪ গড়ে করেছিলেন ৪৪০ রান।

নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬