আইপিএল নিলামে দল পাননি মোস্তাফিজও

১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৫২ PM
মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান © ফাইল ফটো

মুশফিকুর রহিমের মতো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেও দলে নেয়নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি। আইপিএল ২০২০ আসরের নিলামে অবিক্রীত রয়ে গেলেন মুশফিক-মোস্তাফিজসহ বাংলাদেশের ৫জন ক্রিকেটার। বাংলাদেশি ক্রিকেটারদের দলে নেয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা।

খুব আগ্রহের সঙ্গেই বাংলাদেশ সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে আইপিএল নিলামের আগে নিবন্ধন করতে বলেছিলেন আইপিএলের এক ফ্রাঞ্চাইজি। আইপিএলের আগের আসরগুলোর নিলামের আগে নিবন্ধন করেও দল না পাওয়ায় এবার নিবন্ধন করতে চাননি মুশফিক। ফ্রাঞ্চাইজিদের অনুরোধে নিবন্ধন করেন। কিন্তু নিলামে মুশফিককে দলে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কলকাতার বিখ্যাত পাঁচতারকা গ্র্যান্ড হোটেলে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয় প্লেয়ার্স ড্রাফট। নিলামের তিন নম্বর সেটে থাকা মুশফিককে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। যার ফলে অবিক্রীত রয়েছেন বাংলাদেশের অন্যতম ধারাবাহিক এ ব্যাটসম্যান। তবে এখনও সময় রয়েছে। নিলামে মুশফিক দল পেতেও পারেন।

আইপিএল নিলামে নিবন্ধন করা ৯ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে আগেই বাদ পড়েছেন ৪ জন। বাদ পড়াদের মধ্যে রয়েছেন দেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলার তাসকিন আহমেদ।

আইপিএলের আসন্ন আসরের নিলামে সবমিলে নিবন্ধন করা বাংলাদেশের ৯ জন ক্রিকেটারের মধ্যে চূড়ান্ত তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

দেখুন: আইপিএলে দল পেলেন না মুশফিক

নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ৫ বাংলাদেশির মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য পেয়েছেন আইপিএলে আগে দুটি আসরে অংশ নেয়া মোস্তাফিজ। তার ভিত্তিমূল্য ১ কোটি রূপি। আইপিএলে অনভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৭৫ লাখ আর সাইফউদ্দিন ও সাব্বিরের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৫০ লাখ ভারতীয় রূপি।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9