রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ মেসি

১৮ ডিসেম্বর ২০১৯, ০১:০২ PM

© ফাইল ফটো

এল ক্ল্যাসিকো আসলেই আলোচনায় চলে আসতেন দু’জন। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা- এই দুই ক্লাবের লড়াই মানেই দুই বিশ্বসেরা ফুটবলারের দ্বৈরথ। কিন্তু গত দুই মৌসুম সেই লড়াই আর নেই। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেলেন জুভেন্টাসে। তবুও এল ক্ল্যাসিকো এলেই কথা হয় রোনালদোকে নিয়ে। মেসির সঙ্গে দ্বৈরথ আর হয় না বলেও আফসোস করতে হয় মানুষকে।

এবার এল ক্ল্যসিকোর আগে রোনালদোকে নিয়ে কথা বললেন খোদ লিওনেল মেসিও। শুধু তাই নয়, তিনি দ্যর্থহীন কণ্ঠে বলে দিলেন, ‘রোনালদোর কোনো তুলনা হয় না। তার বিকল্প পাওয়া কঠিন।’

রোনালদো জুভেন্টাসে যাওয়ার পর তার শূন্যস্থান পূরণ করতে ব্যর্থ চেলসি থেকে আসা ইডেন হ্যাজার্ড। চোটও ভোগাচ্ছে তাকে। গোড়ালির হাড় ভাঙায় আজ ক্ল্যাসিকোয় তার খেলার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গেই মেসি বলেছেন, ‘হ্যাজার্ড অন্য ঘরানার ফুটবলার। যে কোনও রক্ষণ নড়বড়ে করে দিতে পারে; কিন্তু ক্রিশ্চিয়ানোর জাত আলাদা। দু’জনের মধ্যে তুলনার প্রশ্ন ওঠে না। ক্রিশ্চিয়ানোর বিকল্প পাওয়া কঠিন।’

রিয়ালের কোচ হিসেবে দারুণ সফল জিনেদিন জিদান। কিন্তু এবার বাজে শুরুর কারণে তুমুল সমালোচনার শিকার তিনি। কিন্তু মেসি দাঁড়ালেন জিদানের পক্ষেই। তিনি বলেন, ‘এই সমালোচনা অবাক করার মতো। তবে আমরা যারা ফুটবল খেলি, বিশেষ করে বড় ক্লাবে আছি, তারা জানি এটাই স্বাভাবিক। লোকে খুব দ্রুত সব ভুলে যায়। তারা রোজ সাফল্য চায়।

জিদান যখন এবার ফিরলেন, নিশ্চয়ই জানতেন আগের জেতা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের এখন আর কোনও মানে নেই। সমর্থকরা প্রথম দিন যে রকম দাবি করত, এখন সে রকমই করবে।’ সঙ্গে জুড়ে দেন, ‘বড় টিমের কোচ ও খেলোয়াড়রা এগুলো ভালো করেই জানে।’

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9