নতুন আকর্ষণ নিয়ে শাকিব খানের ‘বীর’

১২ ডিসেম্বর ২০১৯, ০১:৫৯ PM

© সংগৃহীত

প্রখ্যাত চিত্রপরিচালক কাজী হায়াৎ’র পঞ্চমতম সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত ও প্রযোজিত সিনেমাটির পঞ্চাশ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। পুরো শুটিং সম্পন্ন হওয়ার আগেই প্রকাশ করা হলো নোঙর কাঁধে কয়লাখনিতে দাঁড়িয়ে থাকা রক্তাক্ত শাকিব খানের লুক সিনেমাটিতে।

এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরও রয়েছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, নানা শাহ, হাবিব, শিবা সানু ও জাহিদসহ অনেকে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ফার্স্টলুক পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। প্রকাশের পর এটি সকলের প্রশংসা পাচ্ছে। পোস্টারটি ডিজাইন করেছেন ঢাকাই সিনেমার ‘পোস্টার বয়’খ্যাত সাজ্জাদুল ইসলাম সায়েম।

শাকিব খান জানান, ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’র পর ‘বীর’ তার প্রযোজিত তৃতীয় সিনেমা। নতুন সিনেমাটির সাফল্য নিয়ে তিনি বেশ আশাবাদী।

চলতি বছর ১৫ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বীর’র শুটিং শুরু হয়। সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরের আগেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×