সুইজারল্যান্ডে সৃজিত-মিথিলা

১০ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭ AM

© সংগৃহীত

নবদম্পতি কলকাতার চিত্রপরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা মধুচন্দ্রিমার জন্য তারা উড়াল দিয়েছেন ইউরোপের ভূস্বর্গ সুইজারল্যান্ডে।

তারা গন্তব্যে পৌঁছে গিয়েছেন ইতোমধ্যেই। এবার শুধুই একান্তে সময় কাটানো। ফিরে এসেই আবার ডুবতে হবে কাজে। কারণ, শিগগিরই মুক্তি পাবে সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমাটি। আর মিথিলার হাতেও রয়েছে অনেক কাজ। সুইজারল্যান্ডে মিথিলার ব্যক্তিগত প্রয়োজনও রয়েছে। আর তাই জরুরি কাজের সঙ্গে ‘হানিমুন’টাও চমৎকারভাবে উদযাপন করছেন সদ্য ঘরবাঁধা এই তারকা জুটি।

রোববারেই ইন্সটাগ্রামে সৃজিত তাদের বিমানযাত্রার একটি ছবি শেয়ার করে লিখেন, ‘জেনেওয়াহ!’। ছবিতে দেখা যাচ্ছে বরফে ঢাকা আল্পস পর্বতমালা।

জানা গেছে, জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি নিবন্ধন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস পর্বতে ঘেরা ওই সুন্দর দেশটিকেই বেছে নিয়েছেন তারা। কাজটাও সারা হবে আবার একসঙ্গে কাটানোও যাবে বেশ কয়েকটা দিন। সেখানে এক সপ্তাহ সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাদের।

 

 

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×