ক্রীড়া থেকে চার বছরের জন্য নিষিদ্ধ রাশিয়া

০৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৩২ PM

© সংগৃহীত

আন্তর্জাতিক খেলায় ড্রাগ হিসেবে স্বীকৃত মেলনাডিয়াম সাধারণ ঔষধ হিসেবে ব্যবহার করায় আন্তর্জাতিক ক্রীড়া থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হল রাশিয়া। সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে।

সুইজারল্যান্ডে ওয়াডার কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০২২ কাতার ফুটবলে অংশ নিতে পারবে না রাশিয়া।

তবে যে সকল অ্যাথলেট ব্যাক্তিগতভাবে অংশ নিতে ইচ্ছুক, তাদের ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং রাশিয়ার নাম ব্যবহার না করে তাদের খেলায় অংশ নিতে হবে। তবে আপিল করার জন্য রাশিয়া ২১ দিন সময় হাতে পাবে।

এর আগে ২০১৪ সালে ডোপ পজিটিভ হবার কারণে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল রাশিয়া। যার ফলে ২০১৮ সালে শীতকালীন অলিম্পিকে রাশিয়ার ১৫০ এর বেশি অ্যাথলেট অংশগ্রহণ করেছিলেন রাশিয়ার পতাকা ব্যতীত।
বিজ্ঞাপন

মূলত মেলনাডিয়াম আন্তর্জাতিক ক্ষেত্রে নিষিদ্ধ হবার পর থেকেই ডোপ টেস্টে অপরাধী হতে শুরু করে রাশিয়ান অ্যাথলেটরা। যদিও রাশিয়ান কতৃপক্ষের দাবি, এটি নিছকই তাদের সাধারণ একটি ঔষধ হিসেবে তাদের অ্যাথলেটরা ব্যবহার করতেন।

প্রাথমিকে অনলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য জানালেন গণশিক্ষা প্রত…
  • ০৬ এপ্রিল ২০২৬
তনু হত্যা: ১০ বছর পর যে তিন জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল…
  • ০৬ এপ্রিল ২০২৬
মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক ২
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কী হয়ে…
  • ০৬ এপ্রিল ২০২৬
পেঁয়াজের হাটে ভিড় বাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে যানজট
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান নিহত
  • ০৬ এপ্রিল ২০২৬
close