মুশফিকের কিপিংয়ে খুশি কোচ রাসেল ডমিঙ্গো

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৬ PM

© ফাইল ফটো

মুশফিকুর রহিমের উইকেটকিপিং নিয়ে প্রবল সমালোচনা থাকলেও এই মুহূর্তে তার কাছ থেকে কিপিং গ্লাভস সরিয়ে নেওয়ার কারণ দেখছেন না রাসেল ডমিঙ্গো। উইকেটের পেছন থেকে মুশফিক যেভাবে পুরো মাঠ দেখে অধিনায়ককে পরামর্শ দেন, দলের জন্য তা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ কোচ।

ব্যাটিংয়ে দলের সেরাদের একজন হলেও মুশফিকের কিপিং নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ হাতছাড়া করে, স্টাম্পিংয়ের সুযোগ মিস করে কিংবা ‘বাই’ রান দিয়েও দলকে ভুগিয়েছেন অনেকবার।

কিপিং থেকে তাকে সরিয়ে দেওয়া নিয়েও আলোচনা হয়েছে অনেক। তবে মুশফিক নিজে বরাবরই বলেছেন, কিপিং চালিয়ে যেতে চান। টেস্টে কিছুদিন তাকে কিপিং থেকে দূরে রাখা হলেও ফেরানো হয়েছে আবার। অনেক সময় ব্যালান্সের স্বার্থে, অনেক সময় সিনিয়র ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করতে গিয়ে দল আপোস করেছে এই জায়গায়।

গত বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কেন উইলিয়ামসনকে রান আউট করার সহজ সুযোগ হাতছাড়া করার পর থেকে তার কিপিং নিয়ে সমালোচনা জোর পেয়েছে আরও। গত কিছুদিনে কিপিংয়ের কিছু মৌলিক দিকে ভুল করতে দেখা গেছে তাকে বেশ কবার। সব মিলিয়েই আতশি কাঁচের নিচে আছে মুশফিকের কিপিং।

নানা সময়ে নানা কোচ, অধিনায়ক বা দল সংশ্লিষ্টরা মুশফিকের কিপিং করা নিয়ে প্রায় একই ধরনের কথা বলে আসছেন। এবার নতুন কোচের কণ্ঠেও শোনা গেল সেসবেরই প্রতিধ্বনি। দলে যদিও লিটন দাস আছেন, যাকে মনে করা হয় মুশফিকের চেয়ে ভালো কিপার। কিন্তু উইকেটের পেছনে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিলেন কোচ।

ডমিঙ্গো বলেছেন, ‘লিটন ফিল্ডিংয়ে ভালো। এটা অন্যতম বড় কারণ তাকে ফিল্ডিংয়ে পাঠানোর। লিটন মাঠে যেভাবে নিজেকে মেলে ধরে, আমরা তাতে সন্তুষ্ট। সে দারুণ ফিল্ডার, মুশফিকের চেয়ে ভালো ফিল্ডার। আমার মতে, যতজন ভালো ফিল্ডারকে আমরা পাই, তত দলের জন্য ভালো। লিটন-আফিফ-শান্তর মতো ফিল্ডাররা যে পাঁচ-ছয় রান বাঁচায় মাঠে, সেটি খুবই গুরুত্বপূর্ণ।’

আপাতত কিপিংয়ে কোনো পরিবর্তন আসছে না তাও জানিয়ে দিয়েছেন ডমিঙ্গো, ‘এই মুহূর্তে পরিবর্তনের সম্ভাবনা নেই। মুশি সম্প্রতি দুয়েকটি বল মিস করেছে বটে। তবে মুশি যেভাবে কিপিং করে, তাতে এমনিতে আমরা খুশি। স্টাম্পের পেছনে সে দারুণ প্রাণবন্ত, অনেক অভিজ্ঞ। স্টাম্পের পেছন থেকে খুব ভালো দেখতে পারে বলে অধিনায়ককে কার্যকর কিছু পরামর্শ দিতে পারে সে। সে কিপিং করলে অনেক সুবিধা পাই আমরা।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9