ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২

১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ AM
পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা

পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা © সংগৃহীত

ফেনীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, মাদককারবারি এবং আন্তঃজেলা চোরচক্রের সদস্যসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ফেনী রেলওয়ে স্টেশন ব্রাহ্মণপুকুর পাড় ও সরকারি কলেজের পেছনের সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-কুমিল্লার লাকসামের মো. শুকুর প্রকাশ কানা শুক্কুর (২৬), ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার মো. আব্দুল মমিন (৪৬) এবং নোয়াখালীর সোনাইমুড়ির কাউছার হোসেন আশিক (২৩)। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। 

পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম থেকে গাজীপুরগামী একটি কাভার্ডভ্যান থেকে এক প্যাকেট অ্যালুমিনিয়াম ওয়্যার চুরির ঘটনায় করা মামলার তদন্তে জাহাঙ্গীর আলম (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবি ও মাদককারবারি এবং চোরচক্রের সদস্যসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক, চুরি-ডাকাতিসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬