ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ PM
জাপান দল

জাপান দল © সংগৃহীত

ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে জাপান। আগামী ২২ সেপ্টেম্বর সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে ম্যাচে জাপানকে নেতৃত্ব দেবেন দেশটির হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্যান্ডেল কাডওয়াকি-ফ্লেমিং।

দলের আছেন ফ্লেমিংয়ের মতোই জাপানের হয়ে ৫০ বা তার বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইব্রাহিম তাকাহাশি ও ডেক্লান সুজুকি। ঘরোয়া প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে দলে ডাক পেয়েছেন উদীয়মান স্পিন-বোলিং অলরাউন্ডার জেক কুসুদা-নায়ের্ন। এ ছাড়া দলে ফিরেছেন সুয়োশি তাকাদা। ২০১৩ সালে আইসিসি ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম জাপানের হয়ে খেলেছিলেন তিনি।

দলে রয়েছেন জাপানের ক্রিকেট-বুকাতসু (স্কুলভিত্তিক ক্রিকেট) কার্যক্রমের দুই ক্রিকেটার ওয়াতারু মিয়াউচি ও মাকোতো তানিয়ামা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের ভিডিও দেখে নিজের বোলিং অ্যাকশন তৈরি করেন লেগ স্পিনার তানিয়ামা। আদর্শ ওয়ার্নের স্মরণে ২৩ নম্বর জার্সি পরেন তিনি।

ভারতের বিপক্ষে জাপানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য চার্লি হারা-হিনজেকেও দলে রাখা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ১৯ ও ২০ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাপান। এরপর ২৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শুরু করবে তারা।

জাপান দল:

কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (অধিনায়ক), চার্লি হারা-হিনজে, বেঞ্জামিন ইতো-ডেভিস, অ্যালেস্টার কাদোওয়াকি-ফ্লেমিং, কোহেই কুবোতা, জেক কুসুদা-নাইর্ন, ওয়াতার মিয়াউচি (উইকেটরক্ষক), রেও সাকুরানো-থমাস, অ্যালেক্স শিরাই-প্যাটমোর (উইকেটরক্ষক), শোমা সুগায়া-স্টোর, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, সুয়োশি তাকাদা, ইব্রাহিম তাকাহাশি, মাকোতো তানিয়ামা ও লাচলান ইয়ামামোতো-লেক।

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ, আবেদন ৮ অক…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
১৮০০ শয্যায় উন্নীত শহীদ জিয়াউর রহমান মেডিকেল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9