মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ PM
মেঘমল্লার বসু

মেঘমল্লার বসু © সংগৃহীত

চলমান চিকিৎসা শেষে জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় ও কাউন্সিল সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন এনপিএ।  বুধবার (৯ সেপ্টেম্বর) রাতেিএক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একইদিন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢামেকের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে এনপিএ জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। গতকাল সন্ধ্যায় নিবিড় পর্যবেক্ষণের স্বার্থে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, সিটি স্ক্যান রিপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় ল্যাব পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক। তার শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে।

হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬