অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রীর মৃত্যু

০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:১০ PM
আনিসুর রহমান মিলন ও পলি আহমেদ

আনিসুর রহমান মিলন ও পলি আহমেদ © সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ আর নেই। রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আনিসুর রহমান মিলন নিজে।

স্ত্রীর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে আনিসুর রহমান মিলন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিলনের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগতের অনেকে। 

শোক প্রকাশ করে অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু আজ।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর বর্তমান সম্মানীত সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ আজ আমেরিকার সময় সকাল ১১টা ৫৭ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি রহমান। যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছিলো তার। গত কয়েকবছর তাই মিলনের কেটেছে বাংলাদেশ থেকে আমেরিকা সফরে। শুটিংয়ে কয়েকদিনের বিরতি পেলেই যুক্তরাষ্ট্রে দৌড়েছেন মিলন।

ট্যাগ: মৃত্যু
জাবিতে খেলা দেখতে গিয়ে শিক্ষার্থীকে মারধর: জাকসু নেতাসহ কয়ে…
  • ২৪ জুন ২০২৬
রাজধানীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ শিশু নিহতের…
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া গোল-রেকর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন পর্তুগালের
  • ২৪ জুন ২০২৬
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
  • ২৪ জুন ২০২৬
মেসির আরেকটি রেকর্ড রোনালদোর
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া বিশ্ব রেকর্ডে বিরতিতে পর্তুগাল
  • ২৪ জুন ২০২৬