নিজে অসুস্থ হয়েও হুইলচেয়ারে হাসপাতালে যুবদল নেতাকে দেখতে গেলেন মির্জা আব্বাস

১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ PM
হাসপাতালে মির্জা আব্বাস

হাসপাতালে মির্জা আব্বাস © সংগৃহীত

অসুস্থতার কারণে নিজেই চলাচল করেন হুইল চেয়ারের সাহায্যে। আর সেই হুইল চেয়ারে চড়েই অসুস্থ বিএনপির কর্মী, যুবদল নেতাকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহ-সভাপতি ও লালবাগ থানা যুবদলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের (রফিক) শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা-১ মির্জা আব্বাস।

নিজে অসুস্থ থাকা সত্ত্বেও হুইলচেয়ারে করে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি রফিকুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং তাকে আরও কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম ফরহাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানবিকতা, সহমর্মিতা ও নেতাকর্মীদের প্রতি দায়বদ্ধতার এক আন্তরিক দৃষ্টান্ত।

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
  • ১৮ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে তিন বছরের শিশু আবু বক্করের চোখে অস্ত…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিজে অসুস্থ হয়েও হুইলচেয়ারে হাসপাতালে যুবদল নেতাকে দেখতে গ…
  • ১৮ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’, নেপথ্যে এআই আতঙ্ক 
  • ১৮ নভেম্বর ২০২৬
লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিডে চালকের আসনে দক্ষিণ আফ্রি…
  • ১৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীতে শিবির-ছাত্রদলের হাতাহাতি, চাকসু নেতাসহ আহ…
  • ১৮ নভেম্বর ২০২৬