ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসে দলের ভেতর ও বাইরে থেকে প্রধানমন্ত্রী এবং সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে খোদ প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু, দীর্ঘকালীন দলীয় প্রধান খালেদা জিয়ার অস্বাভাবিক মৃত্যুর উদাহরণ দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে সাবধানতা অবলম্বনের পরামর্শও দেন। 

প্রধানমন্ত্রীকে সতর্ক করে দেয়া দলের অন্যতম এই প্রবীণ নেতার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। বিষয়টির গুরুত্ব দিয়ে চলছে ব্যাপক লেখালেখি। গত রাত থেকে  আব্বাসের সতর্কবার্তা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে বিএনপি আয়োজিত দলের ৪৮ তম  প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা চলাকালীন সময়ের মাঝামাঝি সময়ে অনুষ্ঠানে যান দলটির এই সিনিয়র নেতা। তিনি যখন মন্চে প্রবেশ করেন তখন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান দাড়িয়ে তাকে অভ্যার্থনা জানান এবং তার বাম পাশের চেয়ারে বসার অনুরোধ করেন।  

পরে আলোচনা সভায় নিজের বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আমাদের অনেক নেতাকর্মী আছেন কিছু মনে করবেন না, আমি খোলাখুলি বলি কিছু নেতা-কর্মীর জন্য দলের ও আপনার বদনাম হচ্ছে। এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন।

তিনি বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক। তবে তাকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আব্বাস বলেন, নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সব সময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে, যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না। সব সময় এবং সব ক্ষেত্রে উদার হওয়া সম্ভব নয়। আপনি ইতোমধ্যে অনেক ভালো কাজ করেছেন। কিন্তু বাস্তব সত্য হলো- আপনার এসব মহৎ কাজগুলো কিছু খারাপ লোকের আচরণ ও মন্দ কথায় ধ্বংস হয়ে যাচ্ছে। দল ও দেশের স্বার্থে আপনাকে এই বিষয়টি কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে।

বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, আজ একটি কথা পরিষ্কার করে বলতে চাই- এই দলের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। আপনি অনেক উদার, কিন্তু সবসময় সব জায়গা বা সব মানুষ একরকম হয় না।

তিনি আরও বলেন, এর মধ্যে অনেক কিছু হবে, হচ্ছে। সব কিছু আপনার (তারেক রহমান) কানে যায় না। আমাদের কাছে যা আসে, যেগুলো আসে, ইনশাল্লাহ আপনাকে জানাব। যদি একা আপনার সঙ্গে আমার দেখা হয়, কথা হয় তখন আপনাকে জানাব কারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখানে প্রকাশ্যে বলতে চাই না। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন পর্যন্ত দলের ভেতর থেকে হচ্ছে, দলের বাইরে থেকে হচ্ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে

মির্জা আব্বাস বলেন, যেগুলো আপনি জানবেন, ওগুলো কথায় এবং কাজে নেতাকে জানিয়ে দেবেন। কারণ কোনো কিছু গোপন থাকলেই সবকিছু শেষ হয়ে যায় না। আর হাত দিয়ে রাতের অন্ধকার কিংবা দিনের আলো ঢেকে রাখা যায় না। এটা প্রকাশ হবেই।

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9