জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু আজ

০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ থেকে © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে আজ সোমবার থেকে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। বিকেল চারটা থেকে এ প্রক্রিয়া শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে জমা দিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি ৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে।

আরো পড়ুন:  বিশ্ববিদ্যালয় ভর্তিতে সাবজেক্ট চয়েজ: গুরুত্ব দিতে হবে ৫টি বিষয়

ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তিপ্রক্রিয়া শেষে শিক্ষাবর্ষের ক্লাস ১৬ অক্টোবর থেকে শুরু হবে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঢুকে অনলাইনে আবেদন করতে পারবেন।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬