অনন্ত-বর্ষার নতুন সিনেমায় বলিউডের রাহুল দেব

০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৩ PM
বলিউডের খল অভিনেতা রাহুল দেব

বলিউডের খল অভিনেতা রাহুল দেব © সংগৃহীত

প্রথমবারের মতো নিজের প্রযোজনার বাইরে সিনেমা করছেন অনন্ত ও বর্ষা। তাদের নিয়ে ‘সুনান মুভিজ’ এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল। অ্যাকশন-ধর্মী এ ছবির নাম ‘কিল হিম’। এ ছবিতে অভিনয় করবেন বলিউডের সফল খল অভিনেতা রাহুল দেব।

শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে পরিচালক ইকবাল এ তথ্য নিশ্চিত করেন। সিনেমায় অভিনয় করবেন মিশা সওদাগরসহ বাংলাদেশ ও ভারতের আরও অনেক জনপ্রিয় তারকা শিল্পী। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে।

মহরত উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই। ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও।

আরও পড়ুন: ‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষার পারিশ্রমিক ৫০ লাখ

এ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা আরও নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। তার হাতে আজ আনুষ্ঠানিকভাবে পারিশ্রমিকের চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড কোনো নায়কের এ তথ্য নিশ্চিত করলেন পরিচালক ইকবাল।

মহরতে জানানো হয়, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘কিল হিম’।

জাবিতে খেলা দেখতে গিয়ে শিক্ষার্থীকে মারধর: জাকসু নেতাসহ কয়ে…
  • ২৪ জুন ২০২৬
রাজধানীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ শিশু নিহতের…
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া গোল-রেকর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন পর্তুগালের
  • ২৪ জুন ২০২৬
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
  • ২৪ জুন ২০২৬
মেসির আরেকটি রেকর্ড রোনালদোর
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া বিশ্ব রেকর্ডে বিরতিতে পর্তুগাল
  • ২৪ জুন ২০২৬