নতুন লুকে চমকে দিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী

২৩ আগস্ট ২০২২, ০৪:৩২ PM
নওয়াজুদ্দিন সিদ্দিকী

নওয়াজুদ্দিন সিদ্দিকী © সংগৃহীত

নির্মাতা অক্ষত অজয় শর্মার রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’তে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ছবিতে নতুন লুকে তাকে দেখবে দর্শকরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) হাড্ডি সিনেমায় নিজের নতুন লুকের একটি মোশন পোস্টার শেয়ার করেছেন এই অভিনেত। সামাজিকমাধ্যম মুহূর্তেই সেটি ভাইরাল। যেখানে দেখা যায়, রুপালী রঙের পোশাক পরে রাজকীয় চেয়ারে বসে আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।

চরিত্রটি প্রসঙ্গে নওয়াজুদ্দিন বলেন, “নানা রকমের মজার সব চরিত্রে অভিনয় করেছি আমি। তবে ‘হাড্ডি’ চরিত্রটি একেবারেই স্পেশাল। এরকম লুকে আমাকে আগে দেখা যায়নি। অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে গড়ার আরেকটি সুযোগ পেলাম। সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় আছি।”

আরও পড়ুন: ৩ লাখে ভর্তি পরীক্ষায় প্রক্সি, ভাইভায় এসে আটক

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অজয় শর্মা বলেন, “এখানে ডাবল চমক দেখা যাবে। নওয়াজুদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে ‘হাড্ডি’। আমাদের টিম আশা করছে মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দেবে এবং আমরা নতুন এক জগতে ডুব দেব।’

জানা গেছে, জি স্টুডিও প্রযোজিত ‘হাড্ডি’ সিনেমার শুটিং হবে পশ্চিম ইউপির নয়দা ও ঘাজিয়াবাদ এলাকায়। সব ঠিক থাকলে এটি ২০২৩ সালে মুক্তি পাবে।

আর্জেন্টিনার দুই তারকা ফুটবলারের সামনে বিপদ!
  • ২৪ জুন ২০২৬
ইতিহাসে মাত্র একবার: ইংল্যান্ডের শতভাগ জয়ের সেই একমাত্র বিশ…
  • ২৪ জুন ২০২৬
ঘানার বিপক্ষে হতাশার গোলশূন্য ড্রয়ের পর যা বললেন টুখেল
  • ২৪ জুন ২০২৬
ইংল্যান্ডের ‘গোলশূন্য’ ড্রয়ের সেই পুরোনো ভূত
  • ২৪ জুন ২০২৬
ঘানার রক্ষণব্যূহে আটকে গেল ইংল্যান্ড
  • ২৪ জুন ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন রোনালদো 
  • ২৪ জুন ২০২৬