২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত জ্যাকুলিন

১৭ আগস্ট ২০২২, ০৪:০৩ PM
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ © সংগৃহীত

অর্থ কেলেঙ্কারির মামলায় ফেঁসে গেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এতদিন সন্দেহভাজনের তালিকায় ছিলেন, এবার ২০০ কোটি রূপির  আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটে জুড়ে গেল বলিউড অভিনেত্রীর নাম। অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসাবে জ্যাকলিনের নামও যুক্ত করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)।

বুধবার (১৭ আগস্ট) মামলার অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। ইডির দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গেছে যে জ্যাকুলিন জানতেন সুকেশ একজন জালিয়াত। জেনে বুঝেই এই জালিয়াতির টাকায় সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি।

সুকেশের কাছ থেকে অনেকবার বহুমূল্য উপহার পেয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন। ইডির জেরায় সেসব কথা স্বীকার করেছেন এই তারকা। ইতোমধ্যেই জ্যাকুলিনকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। তার দেশ ছেড়ে বের হওয়ার উপরেও রয়েছে আদালতের নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: ভক্তদের হৃদয়ে ঝড় তুলে ঢাকায় ফিরলেন শাকিব খান

ইডি সূত্রের খবর, সুকেশের কাছ থেকে যেসব উপহার পেয়েছেন জ্যাকুলিন, সব মিলিয়ে তার মূল্য ১০ কোটি রুপির কম নয়। এর মধ্যে রয়েছে দামি গাড়ি, ৫২ লাখ রুপির ঘোড়া, ৯ লাখের পার্সিয়ান বিড়াল। উপহারের তালিকায় আরো আছে- গুচি, শ্যানেলের একাধিক ডিজাইনার ব্যাগ, গুচির জিমওয়্যার, লুই ভ্যুতোর জুতো, দুই জোড়া হীরার কানের দুল এবং মূল্যবান পাথর বসানো ব্রেসলেট।

যদিও জ্যাকুলিনের দাবি, উপহার পাওয়া মিনি কুপার গাড়িটি তিনি সুকেশকে ফেরত দিয়ে দিয়েছিলেন। কিন্তু সব মিলিয়ে এখনো পর্যন্ত জ্যাকুলিনের ৭ কোটি রুপির বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে ইডি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close