মা হলেন পরীমণি

১০ আগস্ট ২০২২, ০৭:২১ PM
রাজ-পরী দম্পতি

রাজ-পরী দম্পতি © সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ দম্পতির কোলজুড়ে এসেছে সন্তান। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

বাবা হওয়ার খবর জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেন, আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

রাজ আরও বলেন, ‘শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

আরও পড়ুন: আবার প্রেমে পড়েছেন পরীমণি!

পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’-নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। ছেলে হচ্ছে নাকি মেয়ে, চিকিৎসাবিদ্যায় এটা আগেই জানার সুযোগ থাকলেও পরীমনি সেটা করেননি। তার ভাষ্য, নিজের জন্য এটা চমক হিসেবেই তিনি রাখতে চান।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

ইতিহাসে মাত্র একবার: ইংল্যান্ডের শতভাগ জয়ের সেই একমাত্র বিশ…
  • ২৪ জুন ২০২৬
ঘানার বিপক্ষে হতাশার গোলশূন্য ড্রয়ের পর যা বললেন টুখেল
  • ২৪ জুন ২০২৬
ইংল্যান্ডের ‘গোলশূন্য’ ড্রয়ের সেই পুরোনো ভূত
  • ২৪ জুন ২০২৬
ঘানার রক্ষণব্যূহে আটকে গেল ইংল্যান্ড
  • ২৪ জুন ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন রোনালদো 
  • ২৪ জুন ২০২৬
ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪, পলাতক প্রধান আসাম…
  • ২৪ জুন ২০২৬