মারা গেলেন 'কই মিল গেয়া'র অভিনেতা মিথিলেশ

০৪ আগস্ট ২০২২, ০২:১০ PM
মিথিলেশ চতুর্বেদী

মিথিলেশ চতুর্বেদী © ফাইল ছবি

হ্রদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন 'কেই মিল গেয়া' খ্যাত অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। বুধবার (৩ জুলাই) মুম্বইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ের জামাই আশিষ চতুর্বেদী।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিষ লিখেন, আপনি আমাকে জামাইয়ের মতো নয় বরং নিজের ছেলের মতো আমাকে ভালবাসা দিয়েছেন, সৃষ্টিকর্তা আপনার আত্মাকে শান্তি দিক।

আরও পড়ুন: কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু।

আশিষ জানান, কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয় মিথিলেশের। তার শহর লাখনৌ তে তার চিকিৎসা চলছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে মুম্বাই নিয়ে আসা হয়। অস্ত্রপাচার করার পর ধীরে ধীরে সুস্থও হচ্ছিলেন বলে জানান আশিষ। কিন্তু বুধবার রাতে মারা জযান তিনি। আজ দুপুর ৩টে থেকে ৪টের মধ্যে ভারসোভা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, বিভিন্ন সময়জিনপ্রিয় সব সিনেমায় অভিনয় করেছিলেন মিথিলেশ। গদর: এক প্রেম কথা, তাল, ফিজা, বান্টি অর বাবলি- সহ বলিউডের বহু হিট সিনেমার অংশ ছিলেন মিথিলেশ। পাটিয়ালা বেবস, সিআইডি, কুমকুম: এক পেয়ারা সা বন্ধন-এর মতো টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গিয়েছে অভিনেতাকে।

হোমিওপ্যাথি ওষুধকে মাদক আইনের বাইরে রাখার দাবি
  • ১৮ নভেম্বর ২০২৬
জগন্নাথের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬ কর্মকর্তাকে মারধর…
  • ১৮ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ইস্যুতে সন্ধ্যায় ভিসিদের সঙ্গে জরুরি ব…
  • ১৮ নভেম্বর ২০২৬
দোকান ভেঙে জমি দখল, প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়িতে আগুন দেওয়ার …
  • ১৮ নভেম্বর ২০২৬
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
  • ১৮ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে তিন বছরের শিশু আবু বক্করের চোখে অস্ত…
  • ১৮ নভেম্বর ২০২৬