‘পুরুষের অনাবৃত শরীর আমাদেরও উপভোগ করতে দিন’

২৯ জুলাই ২০২২, ০৪:১৯ PM
বিদ্যা ও রণবীর

বিদ্যা ও রণবীর © সংগৃহীত

‘ডার্টি পিকচার’ খ্যাত বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহের পোশাকবিহীন ছবি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন। বিদ্যা মনে করেন, ‘রণবীর সিংহের এই ছবি মহিলাদের কাছে উপভোগ্য।’ খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

আনন্দবাজারের সেই প্রতিবেদনে বিদ্যার সপাট বক্তব্যে বলা হয়েছে, ‘পুরুষের অনাবৃত শরীর আমাদেরও উপভোগ করতে দিন, এতে সমস্যা কোথায়? একজন বিখ্যাত পুরুষের অনাবৃত শরীর দেখে আমাদের চোখও আরাম পাক।’ 

সম্প্রতি মারাঠি সিনেমার পুরস্কার বিতরণী উৎসবে মুম্বাইয়ের এক সংবাদ সংস্থা রণবীর সিংহের পোশাকবিহীন প্রসঙ্গে প্রশ্ন করেছিল। এ নিয়ে বলিউডের এই অভিনেত্রী জানিয়েছেন, ‘যাদের এই ছবি খারাপ লেগেছে, তারা দেখবেন না। কাজ নেই, তাই এ সব অভিযোগ করে সময় কাটাচ্ছেন। ভাল না লাগলে কাগজ ছুড়ে ফেলে দিন। অভিযোগ করে কী লাভ?’ 

পুরুষালি নগ্নতারও যে আলাদা সৌন্দর্য, হলিউড-বলিউডে তা জৌলুস প্রমাণিত। রণবীর সিংয়ের অতরঙ্গি পোশাক নিয়ে বিতর্ক তো থাকেই। তবে সম্প্রতি এবার সেই পোশাকই খুলে ফেলেন তিনি। সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে আসেন তিনি। গায়ে এককণা সুতোও রাখেননি। পেপার ম্যাগাজিনের কভারে এভাবেই দেখা দেন এই বলিউড তারকা। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ছবিটি। বৃহস্পতিবার রাত থেকেই ভক্তদের হাতে হাতে তা ভাইরাল হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় রণবীরের এই নিত্যনতুন সাজের বাহার যেমন একশ্রেণীর চোখে প্রশংসিত, তেমনই অন্য শ্রেণীর চোখে সমালোচিতও। হয়েছেন ট্রোলের শিকারও। ঝড়ের গতিতে ভাইরাল হয় ছবিটি। এ ছবি নিয়ে নানা অভিযোগ হলেও বলিউডের লাস্যময়ী অভিনেত্রী বিদ্যা বালান এবার রণবীর সিংয়ের পক্ষ নিয়েছেন। 

ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
  • ১৮ মার্চ ২০২৬
সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence