রাজধানীর আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ PM
এআই প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল

এআই প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল © সংগৃহীত

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে আগামী দুই মাসের মধ্যে ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করবে সরকার। এসব সিগন্যালে এআই ক্যামেরা ব্যবহারের মাধ্যমে যানবাহন চলাচল পর্যবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

এ সময় মো. আবুল কালাম ঢাকার সব প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা রয়েছে কি না, তা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আরও তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে গেছে। এরই মধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট বসানোর কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, নগরবাসী এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে আগামী দুই মাসের মধ্যেই এই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলক অনেক কমে আসবে।

দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাল
  • ১৮ নভেম্বর ২০২৬
‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’— প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
কমোডের ফ্লাশে দুটি বোতাম থাকে কেন, কোনটির কী কাজ জেনে নিন
  • ১৮ নভেম্বর ২০২৬
রাজধানীর আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • ১৮ নভেম্বর ২০২৬
হোমিওপ্যাথি ওষুধকে মাদক আইনের বাইরে রাখার দাবি
  • ১৮ নভেম্বর ২০২৬
জগন্নাথের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬ কর্মকর্তাকে মারধর…
  • ১৮ নভেম্বর ২০২৬