এক সপ্তাহে দু’বার মরেও বেঁচে আছি: শাহরুখ

২০ জুলাই ২০২২, ০৯:২৭ PM
শাহরুখ খান

শাহরুখ খান © সংগৃহীত

বলিউডের কিং শাহরুখ খান। তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। তাও আবার একই সপ্তাহে দুইবার রটে ছিলো এই খবর। ফ্রান্সের একটি সংবাদসংস্থা মারফত রটেছিল প্রথম খবরটা। এমন খবরে হতবাক কিং খান। 

নিজের মৃত্যুর প্রতিক্রিয়া অবশ্য নিজেই দেন শাহরুখ খান! জানান, বহাল তবিয়তেই বেঁচে রয়েছেন! বিমান দুর্ঘটনার বিশদ বিবরণ দিতে গিয়ে ফ্রান্সের ওই সংবাদ সংস্থা জানিয়েছিল, ভারতীয় অভিনেতা শাহরুখ খান ও তার সাত সদস্যের দল এক বৈঠকে যোগ দিতে জি৫৫০ ব্যক্তিগত বিমানে প্যারিস যাচ্ছিলেন। মাঝপথে খারাপ আবহাওয়ার দরুন বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এবং তাতে শাহরুখ-সহ সাত জনেরই মৃত্যু হয়েছে। 

মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথম খবরটি আসে। তার পরেই ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। ফ্রান্সের ওই টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে খবরটি সম্প্রচারও করা হয়। তাদের দাবি ছিল, অনুসন্ধান করে খবরের সত্যতাও যাচাই করা হয়েছে।

আরও পড়ুন: মিস্টার জলিল, বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না

সেই একই সপ্তাহে ফের ‘কিং খান’-কে ঘিরে আর এক দুঃসংবাদ। এ বার শোনা গেল, ‘জিরো’ ছবির সেটে নাকি ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা। অনুরাগীরা হতভম্ব। কিন্তু শাহরুখ নিজে কী করলেন? মুম্বই সংবাদ মাধ্যমের কাছে নিজের মৃত্যুসংবাদের 

মজাদার প্রতিক্রিয়া দেন বলিউডের ‘বাদশা’। তিনি বলেন, একই সপ্তাহে ছবির শ্যুটিংয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ও বিমান দুর্ঘটনার পরেও আমি বহাল তবিয়তে বেঁচে আছি। কাজ করতে চলেছি ইমতিয়াজ আলির পরের ছবিতেও। অনেকের বিশ্বাস, মৃত্যুর খবর রটলে নাকি আয়ু বাড়ে! সেটাই স্বস্তি বাড়িয়েছে ‘কিং খান’-এর অগণিত ভক্তের।

শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষার সময় নিয়ে নতুন নির্দ…
  • ২৪ জুন ২০২৬
মেসির নাম শুনেই বিরক্ত রোনালদো
  • ২৪ জুন ২০২৬
ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, একাদশে দুই দ…
  • ২৪ জুন ২০২৬
ইরান ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে সিনেটে বিল …
  • ২৪ জুন ২০২৬
ইউসেবিও থেকে ফিগো হয়ে রোনালদো: পর্তুগিজ ফুটবলের তিন নিঃসঙ্গ…
  • ২৪ জুন ২০২৬
সোনার দাম কমাল বাজুস, এবার ভরি কত?
  • ২৪ জুন ২০২৬