আজ রাতে কোরবানি দিবেন পাশা-কাবিলা-হাবুরা

১০ জুলাই ২০২২, ০৩:১২ PM
‘ব্যাচেলরস কোরবানি’ নাটকের দৃশ্য

‘ব্যাচেলরস কোরবানি’ নাটকের দৃশ্য © সংগৃহিত

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরিফিন অমি পরিচালিত নাটকটি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। বিশেষ করে তরুণ প্রজন্ম অপেক্ষায় বসে থাকে কবে আসবে এই ধারাবাহিকের নতুন পর্ব।

যদিও নাটকটির ব্যবহৃত ভাষা নিয়ে অনেক সমালোচনাও দেখা যায়। সবকিছু ছাপিয়ে ভিউয়ের দিক থেকে এই নাটকটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। নাটকের চরিত্রগুলোও খুব জনপ্রিয়। এসব চরিত্রে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ব্যাচেলর গল্পে নানা রকম নাটক তৈরি করেন অমি। এগুলো প্রকাশ হয় বিভিন্ন বিশেষ দিনগুলোতে।

বরাবরের মতো এই পর্বেও মূল আকর্ষণ হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল শর্মা-রা। এছাড়াও আছেন মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, সানজানা সরকার রিয়া, পারসা ইভানা, সাবিলা নূর প্রমুখ।

আরও পড়ুন: কোপায় আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

আজ ঈদের দিন রাতেই ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘ব্যাচেলরস কোরবানি’। জানা গেছে, পাশা, শুভ, কাবিলা ও হাবুদের কোরবানি ঘিরে নানান মজাদার কাণ্ডে নির্মিত এ পর্ব রাত ৯টায় প্রচার হবে।

ঈদের জন্য বিশেষ এই পর্বটি বানাতে গিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে ব্যাচেলর পয়েন্ট টিমকে। টানা ৩৩ ঘণ্টা শুটিং করেছিলেন তারা। যার কারণে হাবু ভাই তথা চাষী আলম কিছুটা অসুস্থও হয়ে পড়েছিলেন।

গত ৪ জুলাই প্রকাশ করা হয়েছে ‘ব্যাচেলরস কোরবানি’র ট্রেলার। ইতোমধ্যে সেটাতে ২২ লাখের বেশি ভিউ হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, দর্শক কতটা আগ্রহ নিয়ে ব্যাচেলরদের কোরবানি কাণ্ড দেখার অপেক্ষায় আছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিলেন প্রধানম…
  • ২৪ জুন ২০২৬
বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
  • ২৪ জুন ২০২৬
এসএসসি-এইচএসসির দুই বছরেই ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়: শিক্ষা…
  • ২৪ জুন ২০২৬
মিরপুরে হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার
  • ২৪ জুন ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
নকআউট পর্বে কে কার মুখোমুখি হতে পারে, দেখুন সম্ভাব্য সমীকরণ
  • ২৪ জুন ২০২৬