কোপায় আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১০ জুলাই ২০২২, ০২:৫৮ PM
কোপায় আর্জেন্টিনাকে হারাল  ব্রাজিল

কোপায় আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল © সংগৃহিত

২০২১ সালে ব্রাজিলকে কোপা আমেরিকার ফাইনালে ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা মিটিয়েছিলেন লিওনেল মেসিরা। এবার কোপার আসরেই ছেলেদের হারের প্রতিশোধ নিল ব্রাজিলের মেয়েরা, আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের কোপা মিশন শুরু করেছে তারা।

শনিবার দিবাগত রাতে কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। ফিফা ব়্যাঙ্কিংয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে পার্থক্য বিশাল, সাম্বার দেশের প্রতিনিধিরা যেখানে ব়্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছে, সেখানে আর্জেন্টিনার অবস্থান ৩৫।

আরও পড়ুন: ঈদে ভক্তদের সুখবর দিলেন সাকিব, মিলবে দেখা করার সুযোগ

কাগজে-কলমের এই সুবিশাল পার্থক্য মাঠেও দেখা গেল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চলেছে ৭ বারের কোপাজয়ী ব্রাজিলের মেয়েদের দাপট। ২৮ মিনিটে প্রথম আর্জেন্টিনার জাল উন্মুক্ত করেছে তারা। আদ্রিয়ানা লিল দা সিলভার গোলে ম্যাচে প্রথম এগিয়ে যায় ব্রাজিল। এর ৮ মিনিট পর আবারও আলবিসেলেস্তেদের গোলে হানা দেয় ব্রাজিল। এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিয়াত্রিজ পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও তাদের শক্তিমত্তার সামনে কুলিয়ে উঠতে পারেনি আকাশি-সাদার প্রতিনিধিরা। ৫৮ মিনিটে ম্যাচে আদ্রিয়ানার দ্বিতীয় গোল এবং শেষদিকে ৮৭ মিনিটে দেবোরা ক্রিশ্চিয়ানের গোলে বড় জয় নিশ্চিত করে ব্রাজিল।

এই জয়ে কোপা আমেরিকা ফেমেনিনায় নিজেদের গ্রুপের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। অন্যদিকে গ্রুপের তলানিতে ঠাঁই পেয়েছে আর্জেন্টিনা। গ্রুপ বি’তে ব্রাজিল, আর্জেন্টিনার অন্য তিন প্রতিপক্ষ হচ্ছে ভেনিজুয়েলা, পেরু এবং উরুগুয়ে।

ট্যাগ: ফুটবল
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9