কেন এবার এফডিসিতে কোরবানি দিচ্ছেন না পরীমণি

০৭ জুলাই ২০২২, ০২:৩৫ PM
পরীমণি

পরীমণি © সংগৃহীত

ঢাকাই সিনেমার অন্যতম গ্ল্যামারাস ও সুদর্শনা নায়িকা পরীমণি। সিনেমার ঝলমলে জীবনের বাইরে এই নায়িকা একজন সুন্দর মনের মানুষও। তার মানবিকবোধ প্রশংসিত হয়েছে বারংবার। বিশেষ করে এফডিসিতে সামর্থ্যহীন মানুষদের জন্য কোরবানি দিয়ে আলাদা করে নজর কাড়েন এই নায়িকা।

তবে এ বছর এবার এফডিসিতে কোরবানি দেওয়া হবে না পরীমণির। প্রথমবার মা হাওয়ার অপেক্ষায় রয়েছেন নায়িকা। কাজ থেকে ছুটি নিয়ে বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন। শারীরিক অবস্থার কারণেই এবার এফডিসিতে কোরবানি করতে পারছেন না তিনি।

আরও পড়ুন: টাঙ্গাই‌ল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলো‌মিটা‌র যানজট

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির স্বামী ও চিত্রনায়ক শরিফুল রাজ। তিনি বলেন, আমাদের বাসায় নতুন অতিথি আসছে। জীবনের চমৎকার সময় কাটাচ্ছি আমরা। প্রতিবার ও এফডিসিতে গিয়ে সবার সঙ্গে কোরবানির ঈদটা উদাযপন করে পরী। আপনারা তো জানানে, এবার আসলে পরীর সেই অবস্থায় নেই।

সেই ২০১৬ সাল থেকে প্রতিবছরই তার প্রিয় কর্মস্থল এফডিসিতে নিয়মিত কোরবানি দিয়ে আসছেন তিনি। সর্বশেষ গত বছর ৬টি গরু কোরবানি দেন এই নায়িকা। কিন্তু গত বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় পরীমণি বাইরে কোরবানি দেন।

প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। চলতি বছরের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। এরপর শুটিং থেকে বিরতিতে যান।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিলেন প্রধানম…
  • ২৪ জুন ২০২৬
বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
  • ২৪ জুন ২০২৬
এসএসসি-এইচএসসির দুই বছরেই ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়: শিক্ষা…
  • ২৪ জুন ২০২৬
মিরপুরে হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার
  • ২৪ জুন ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
নকআউট পর্বে কে কার মুখোমুখি হতে পারে, দেখুন সম্ভাব্য সমীকরণ
  • ২৪ জুন ২০২৬