নিজেকে রণবীরের স্ত্রী মনে করেন অভিনেত্রী দীঘি

০৩ জুলাই ২০২২, ০৭:৫৪ PM

© সংগৃহীত

এ বছরের বলিউডের সবচেয়ে প্রত্যাশিত বিয়ে ছিল আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ে। এই বিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল৷  তবে এ খবরে জানার পর ভীষণ মন খারাপ হয়েছিল ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। 

কষ্টে নাকি সারা রাত ঘুমুতে পারেননি এই অভিনেত্রী। কারণ রণবীরকে তার বেজায় পছন্দ তার। মোবাইলের ওয়াল পেপারেও রেখেছেন রণবীরের ছবি।

এই দীঘি এবার জানালেন, মানসিকভাবে তিনি নাকি রণবীর কাপুরের স্ত্রী। এক ভক্তের প্রশ্নের জবাবে নিজেকে বিবাহিত দাবি করেন এই অভিনেত্রী! জানিয়েছেন রণবীর কাপুর তার স্বামী। 

ইস্টগ্রামে এক ভক্ত দীঘিকে জিজ্ঞেস করেন আপনি কি বিবাহিত? উত্তরে দীঘি জানান, তিনি মানসিকভাবে বিবাহিত।

দীঘির সেই উত্তর ছিল এমন- ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই।’

স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ
  • ১৮ নভেম্বর ২০২৬
১৫ দিনের মধ্যে হাসিনাকে ফেরানোর উদ্যোগ জানতে চেয়ে আইনি নোটিশ
  • ১৮ নভেম্বর ২০২৬
ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬
দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাল
  • ১৮ নভেম্বর ২০২৬
‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’— প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
কমোডের ফ্লাশে দুটি বোতাম থাকে কেন, কোনটির কী কাজ জেনে নিন
  • ১৮ নভেম্বর ২০২৬