রাস্তায় ভারতীয় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি

০৯ মে ২০২২, ০৬:৪২ PM
মেয়ের সঙ্গে মাহী ভিজ ও জয় ভানুশালী

মেয়ের সঙ্গে মাহী ভিজ ও জয় ভানুশালী © সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে রাস্তায় টেলিভিশন অভিনেত্রী মাহী ভিজকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ওরলি থানায় মামলা করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার। 

মাহীর বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মাহীর গাড়িতে অন্য একটি গাড়ি আচমকা ধাক্কা মারে। কেবল তাই নয়, গাড়ি থেকে নেমে ওই গাড়ির মালিক ও তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। 

এ ঘটনায় টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন এ অভিনেত্রী। ভিডিও-এর ক্যাপশনে অভিনেতা জয় ভানুশালীর স্ত্রী মাহী লিখেছেন, সেই ব্যক্তি তাকে খুনের ও ধর্ষণের হুমকিও দিয়েছেন। এক ফাঁকে তিনি সেই গাড়ির নম্বর প্লেটটির ভিডিও করেছেন।

এদিকে ওই ভিডিওতে মুম্বাই পুলিশকে মেনশন করে সাহায্য চেয়েছেন তিনি। এ ভিডিও-এর জবাবে মুম্বাই পুলিশ তাকে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ করতে বললে মাহী জবাবে জানান, তিনি ওরলি থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন : নিখোঁজ নয়, কাজের উদ্দেশ্যে বাড়ি ছাড়েন সেই চার শিক্ষার্থী 

আরেক টুইট বার্তায় মাহী জানিয়েছেন, এ ঘটনায় তিনি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কারণ ছোট্ট মেয়ে তার সঙ্গেই ছিল। মেয়েকে গাড়ির ভিতরে রেখে নেমেছিলেন তিনি।  

উল্লেখ্য, মাহী বিজ একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী। ভারতীয় টেলিভিশন কালারসে সম্প্রচারিত বালিকা বধূ ধারাবাহিকে নন্দিনী চরিত্রে ও লাগি তুঝসে লগনে নকুষা চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ২০০৬ সালে টেলিভিশন ধারাবাহিক আকেলা-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মাহি ২০১৩ সালে তার স্বামী জয় ভানুশালীর সাথে নাচ বলিয়ে-৫ এ জয়লাভ করেছেন। ঝলক দিখলা যা'র ৪র্থ আসরে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি, পরে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।

ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬
সপ্তাহে একদিন হোম অফিস দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২০ এপ্রিল ২০২৬
জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬