গানের প্রোগ্রাম শেষ করেই ওমরা পালনে গেলেন মাহফুজুর রহমান

০২ মে ২০২২, ০৪:০২ PM

© সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গেলেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ও গায়ক ড. মাহফুজুর রহমান। ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ অভিনেতা ডি এ তায়েব।

ফেসবুকে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্যার ওমরা হজ পালন করছেন। সারা মুসলিম জাহানের জন্য তিনি দোয়া প্রার্থনা করছেন।

পোস্টটির সঙ্গে কিছু ছবিও জুড়ে দেন তায়েব। যেখানে মক্কার কয়েকটি ছবির সঙ্গে সাদা পাঞ্জাবি গায়ে মাহফুজুর রহমানকে দেখা যায়।  

এদিকে, আসন্ন ঈদুল ফিতরে নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। গানের অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’।  

গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। ঈদের দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় গানের অনুষ্ঠানটি প্রচার হবে।  

গানের প্রোগ্রামটি শেষ করেই ওমরাহ করতে যান তিনি।

 

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসিএর সভা, যে সিদ্ধান্ত…
  • ২৪ জুন ২০২৬
সাবঅল্টার্নদের পছন্দ রোনালদো, এলিটদের মেসি
  • ২৪ জুন ২০২৬
মিটফোর্ড হাসপাতালে হামলা, প্রতিরোধের মুখে টয়লেটে আশ্রয় নিলে…
  • ২৪ জুন ২০২৬
গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
‘কাজে ফিরতে নয়, মা হারানো সন্তানের পাশে দাঁড়াতে চাই’— আদালত…
  • ২৪ জুন ২০২৬
ইউরোপের তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, দ্রুত জলবায়ু পদক্ষ…
  • ২৪ জুন ২০২৬