রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

২৪ জানুয়ারি ২০২৬, ১২:২০ PM
পরীক্ষা দিয়ে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা

পরীক্ষা দিয়ে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। রাবি ছাড়াও কয়েকটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম জানান, এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছিল ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছেন ১৮ হাজার ৪৫২ ও অ-বাণিজ্যের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। 

এ বছর ‘বি’ ইউনিটে ৫টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি, যা গত বছরে ছিল ৫৫৯টি। সেই হিসেবে এবার আসনপ্রতি লড়েছেন ৫৫ ভর্তিচ্ছু। 

গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) ও ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে একটির ফলাফলও প্রকাশ করা হয়েছে। আজ ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ (এক) ঘণ্টা। 

ভর্তি পরীক্ষা দুই শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬