স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

২৪ জানুয়ারি ২০২৬, ১২:০৫ PM
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান © সৌজন্যে প্রাপ্ত

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খানের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী শুক্রবার জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এদিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি (পটুয়াখালী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ তাদেরকে বরণ করেন।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, “আজ থেকে আমি জামায়াতে ইসলামির সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করব। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতে ইসলামীতে যুক্ত থাকতে চাই। আমার অনুসারীরাও জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে এবং আরও যোগ দেবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা ইসহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9