অস্কারে ১০ বছর নিষিদ্ধ উইল স্মিথ

০৯ এপ্রিল ২০২২, ০৯:১৩ AM
সঞ্চালককে চড় মারল উইল স্মিথ

সঞ্চালককে চড় মারল উইল স্মিথ © সংগৃহীত

অনুষ্ঠান চলাকালীন মঞ্চের উপস্থাপক ক্রিস রককে চড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কারসহ অ্যাকাডেমির সব অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

অস্কার অ্যাকাডেমির বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্চে উপস্থাপককে চড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কার গালা এবং অন্যান্য সব অ্যাকাডেমির ইভেন্ট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তবে উইল স্মিথ ২ এপ্রিল এক বিবৃতিতে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ওই বিবৃতিতে তিনি জানান, ৯৪তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আমার কর্মকাণ্ড ছিল দুঃখজনক, বেদনাদায়ক এবং অমার্জনীয়।

উইল স্মিথের বরাতে বিবিসি জানিয়েছে, আমি যাদের আঘাত করেছি, তার তালিকা দীর্ঘ। এর মধ্যে রয়েছেন- ক্রিস রক, তার পরিবার, আমার অনেক প্রিয় মানুষ, বন্ধু, মঞ্চে উপস্থিত দর্শক এবং বাড়িতে বসা বিশ্বের অসংখ্য দর্শক।

প্রসঙ্গত, ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অস্কারের ৯৪তম আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সঞ্চালক ক্রিস নানা ধরনের রসিকতা করছিলেন। তার মধ্যেই একটি রসিকতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন স্মিথের স্ত্রী জা়ডা পিঙ্কেট। ক্রিস বলেন, ‘জি আই জেন-এর সিকুয়েলের অপেক্ষায় রয়েছি আমি।’ এতে বেজায় চটে যান স্মিথ। নিজের আসন ছেড়ে সটান উঠে দাঁড়িয়ে সোজা উঠে যান মঞ্চে। তার পরেই চড় মারেন ক্রিসকে!

রাগ কমেনি তার পরেও। নিজের আসনে ফিরে ফের চিৎকার করে ওঠেন স্মিথ। বলেন, ‘তোমার (নোংরা) কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখো। ২০১৬-তেও সঞ্চালনার সময়ে পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস। এ বারও বোঝাতে যান, রসিকতাই করছিলেন তিনি। তার পরেও চিৎকার করে তাকে একই কথাই বলেন স্মিথ।

আরও পড়ুন : স্ত্রীকে নিয়ে রসিকতা করায় অস্কারের মঞ্চে উঠে সঞ্চালককে চড়

অনুষ্ঠানে এমন অভূতপূর্ব বিঘ্নের পরে ‘কিং রিচার্ড’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন স্মিথ। সে ঘোষণাও করেছেন সঞ্চালকই। পরে অবশ্য মেজাজ হারিয়ে এই ঘটনার জন্য ক্রিসের কাছে ক্ষমাও চান স্মিথ।

কিন্তু ঠিক কী কারণে এত চটে গেলেন স্মিথ? ১৯৯৭ সালের ছবি ‘জি আই জেন’-এ নায়িকার চরিত্রে অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম থাকায় সম্ভবত রসিকতা করে তাকে ‘জি আই জেন ২’-এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন ক্রিস। বাস্তবে অ্যালোপেশিয়া নামে একটি রোগে আক্রান্ত উইল স্মিথের ঘরনি। এই রোগের শিকার হলে মাথার চুল পড়ে যায়। অসুস্থতা ,নিয়ে রসিকতা করাতেই মেজাজ হারান উইল স্মিথ।

বিমানে নয় ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ে গেলেন প্রধান…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি
  • ২৪ জুন ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৪ জুন ২০২৬
দখল-দূষণে অনেক নদ-নদী খালে পরিণত হয়েছে: ত্রাণমন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
সাড়ে তিন দশক পর ‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষ…
  • ২৪ জুন ২০২৬
খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
  • ২৪ জুন ২০২৬