চড় মারায় স্মিথের অস্কার বাতিলের গুঞ্জন সত্য নয়

০২ এপ্রিল ২০২২, ০৯:০২ PM
অস্কারের মঞ্চে উইল স্মিথ

অস্কারের মঞ্চে উইল স্মিথ © সংগৃহীত

৯৪তম অস্কার মঞ্চে সঞ্চালক মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। চড় মারার ঘটনার জের ধরে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করেছেন অভিনেতা উইল স্মিথ। অ্যাকাডেমি জানিয়েছে, তারা পদত্যাগপত্র গ্রহণ করেছে।

ঘটনাটি নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে অস্কার কতৃ‌র্পক্ষ। শাস্তি হিসেবে উইল স্মিথের অস্কার বাতিল হওয়ার সম্ভাবনার গুঞ্জনও শোনা গেলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, পদত্যাগ করলেও উইল স্মিথকে তার প্রাপ্ত পুরস্কার ফেরত দিতে হবে না। তিনি ভবিষ্যতে পুরস্কারের জন্য মনোয়ন পাবেন, অনুষ্ঠানে আমন্ত্রণও পেতে পারেন।

অ্যাকাডেমি প্রেসিডেন্ট ডেভিড রুবিন বলেছেন, তারা উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। কিন্তু তার বিরুদ্ধে যে শৃঙ্খলা ভঙ্গজনিত কার্যক্রম শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: এসএসসিতে ফেল, ট্যাক্স ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোহেল

তারা এক বিবৃতিতে জানিয়েছে, চড় মারার পরই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল স্মিথকে। কিন্তু তিনি যাননি। অস্কার কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও এক রকম জোর করেই থেকে গিয়েছিলেন অনুষ্ঠানস্হলে। স্মিথ বের হয়ে গেলে তারাও ঘটনাটিকে একটু অন্যভাবে সামাল দিতে পারতো। শেষ পর্যন্ত তা না হওয়ায় সঞ্চালক ক্রিস রকের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশও করেছে একাডেমি।

তবে এরইমধ্যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য ক্রিস রকের পাশাপাশি মনোনীত অতিথি ও দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন স্মিথ। অন্যদিকে এতদিন মুখে কুঁলুপ এঁটে থাকলেও সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন রক। তিনি বলেন ‘যা ঘটে গেছে, তা আমি এখনও বোঝার চেষ্টা করছি। এক পর্যায়ে আমি এটি সম্পর্কে কথা বলবো। এটা (তার বক্তব্য) গুরুতর এবং এটা মজার হবে।’

পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের খতিব আটক
  • ১৮ নভেম্বর ২০২৬
হোটেলে ভাত খেতে গিয়ে উধাও পুলিশের পিকআপ ভ্যান , নিয়ে গেল কে
  • ১৮ নভেম্বর ২০২৬
গেইটে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানে…
  • ১৮ নভেম্বর ২০২৬
পেছাল আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১৮ নভেম্বর ২০২৬
চিকিৎসকের পরামর্শ ছাড়া যথেচ্ছ ব্যবহার, কাজ করছে না শেষ ভরসা…
  • ১৮ নভেম্বর ২০২৬
আদালত থেকে ফেরার পথে বিচারক নিখোঁজ, বন্ধ মোবাইল ফোন
  • ১৮ নভেম্বর ২০২৬