স্বামী-সন্তানের পর মিথিলারও করোনা পজিটিভ

০৮ জানুয়ারি ২০২২, ১০:১৩ PM
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা © ফাইল ছবি

স্বামী ও সন্তানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। শুক্রবার (৬ জানুয়ারি) তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। বর্তমানে হালকা ঠাণ্ডা ও কাশি আছে মিথিলার।

শুক্রবার (৬ জানুয়ারি) তার কোভিড টেস্ট পজিটিভ এসেছে বলে মিথিলা নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আলাদা থাকছেন সৃজিত-মিথিলা

মিথিলা বলেন, ‘কয়েক দিন ধরেই আমরা সাবধানে ছিলাম। কিন্তু আমার মধ্যেও করোনার লক্ষণ ছিল। ফলে ৩-৪ দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। তখন কিন্তু নেগেটিভ এসেছিল। গত পরশু (বৃহস্পতিবার) আবারও নমুনা পরীক্ষা করালে গতকাল বিকেলে পজিটিভ রিপোর্ট আসে।’

আরও পড়ুন: মিথিলা ও তাহসানের মেয়ে করোনায় আক্রান্ত

মিথিলা আরও জানান, অল্প কাশি ও ঠাণ্ডা আছে। এছাড়া তিনি আর কোনও সমস্যা অনুভব করছেন না। স্বামী-সন্তান এখন বেশ ভালো আছে। তাদের জ্বর নেই। বর্তমানে তারা সবাই কলকাতায় সৃজিতের বাসাতেই আছেন।

চলতি বছরের শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত হন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বর্তমান স্বামী ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। এর কয়েকদিন পর (৫ জানুয়ারি) গায়ক-অভিনেতা তাহসান খান ও মিথিলার মেয়ে আইরা তেহরীম খানও করোনায় আক্রান্ত হয়।

অবশেষে মিথিরাও করোনার থাবায় পড়লেন। ফলে পরিবারের সবাই এখন ভাইরাসটিতে আক্রান্ত হলেন।

নকআউটের সমীকরণে নেইমারকে নিয়ে সতর্ক আনচেলত্তি
  • ২৪ জুন ২০২৬
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ জুলাই পর্য…
  • ২৪ জুন ২০২৬
একাদশে নেই নেইমার, বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল
  • ২৪ জুন ২০২৬
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ২৪ জুন ২০২৬
চুরির অপবাদে জুনিয়রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ সিনিয়রের …
  • ২৪ জুন ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৪ জুন ২০২৬