আলাদা থাকছেন সৃজিত-মিথিলা

০২ জানুয়ারি ২০২২, ০৯:২৭ AM
সৃজিত-মিথিলা

সৃজিত-মিথিলা © সংগৃহীত

করোনায় আক্রান্ত হলেন চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। বছরের প্রথম দিনই তিনি করোনায় আক্রান্ত হন। নিজেই এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। সৃজিত বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার স্বামী। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই আলাদা থাকছেন সৃজিত-মিথিলা। 

টুইট বার্তায় সৃজিত লেখেন, ‘আমার কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে এবং নিজেকে আইসোলেশনে রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেরা কোভিড পরীক্ষা করাবেন।’

আরও পড়ুন- সান্ধ্য কোর্স থাকছে ঢাবিতে

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে সৃজিত জানিয়েছেন, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। মিথিলা ও মেয়ে আয়রা আলাদা ঘরে থাকছেন।

সৃজিত-মিথিলার বিয়ে দুই বাংলায় সেসময় বেশ সাড়া ফেলেছিলো। সৃজিতের সঙ্গে মন দেয়া নেয়া শুরুর পর আগের স্বামী তাহসানকে ডিবোর্স দেন মিথিলা। পরে সৃজিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এসময় মিথিলার এ সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি দর্শকরা। তারা তাহসানের পক্ষ নিয়ে সমালোচনা করে মিথিলার। 

ঘরোয়াভাবে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাইবোন এবং সৃজিতের পরিবারের মানুষজন। আরও ছিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। তারা সবাই চলচ্চিত্রের খুব পরিচিত মুখ। পরে মধুচন্দ্রিমায় তারা সুইজারল্যান্ড যান। 

আরও পড়ুন- কলেজে ৫ লাখ আসন ফাঁকা থাকবে

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে। তবে বিয়ের পর সৃজিত ও মিথিলার সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয় তাহসানের। একাধিকবার দেখাও হয় তাদের সঙ্গে। সৃজিতের সঙ্গে ছবিও প্রকাশ করে তাহসান।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close