মিথিলা ও তাহসানের মেয়ে করোনায় আক্রান্ত

০৭ জানুয়ারি ২০২২, ০৩:২৬ PM
মিথিলা, তাহসান ও মেয়ে আইরা (ডানদিক থেকে)।

মিথিলা, তাহসান ও মেয়ে আইরা (ডানদিক থেকে)। © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান খানের মেয়ে আইরা তেহরীম খান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফেসবুকে দেয়া এক পোস্টে মিথিলা তাদের মেয়ের করোনায় আক্রান্তের খবরটি জানিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘মেয়েটার গত তিন দিন জ্বর ছিল দেখে পরীক্ষা করিয়েছিলাম। বুধবার করোনা পজিটিভ ধরা পড়েছে তার। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে সে।’ এখন আইরার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান মিথিলা।

আরও পড়ুন: বাবা-মা হলেন ফারুকী-তিশা

এর আগে গত শনিবার এক  টুইটার পোস্টে সৃজিত জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং আইসোলেশনে আছেন। তাই ধারণা করা হচ্ছে সৃজিতের সংস্পর্শে এসেই আইরা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সৃজিতের পর আইরাও এখন আইসোলেশনে আছেন। আর তাদের সেবা করছেন মিথিলা।

উল্লেখ্য, তাহসান ও মিথিলা ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ের পিড়িতে বসেন। তাদের ঘরে জন্ম হয় একমাত্র মেয়ে আইরার। ২০১৭ সালের জুলাইয়ে জনপ্রিয় এই জুটির বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর মিথিলা সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে থাকছেন মিথিলা। তার সঙ্গে থাকছেন মেয়ে আইরাও। সেখানে গত এক সপ্তাহে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এরই প্রভাব পড়েছে চলচ্চিত্র জগতে।

একনজরে আইপিএলের ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের …
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি
  • ১৮ নভেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির তথ্য চাইল অধিদপ্তর
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলের ভর্তি পরীক্ষা তিন দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে
  • ১৮ নভেম্বর ২০২৬
ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে পঞ্চায়েত সিজন-৫, দেখবেন যেভাবে
  • ১৮ নভেম্বর ২০২৬
ওসমান ফারুকের পর এমপিদের পদত্যাগের গুজবে আক্রান্ত বিএনপি
  • ১৮ নভেম্বর ২০২৬