ইভ্যালির প্রতারণা

হাইকোর্টে মিথিলা-ফারিয়ার আগাম জামিন আবেদন

১২ ডিসেম্বর ২০২১, ০২:৫৫ PM
রাফিয়াত রশিদ মিথিলা ও ফারিয়া

রাফিয়াত রশিদ মিথিলা ও ফারিয়া © সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ইস্যুতে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।

রোববার (১২ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী জেসমিন সুলতানা। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামীকাল সোমবার (১৩ ডিসেম্বর) তার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

আরও পড়ুন: ইভ্যালির কারণে আমি নিজেও ক্ষতিগ্রস্ত: মিথিলা

এর আগে, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাসহ ৯ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থআত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গত ৪ ডিসেম্বর সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক ভুক্তভোগী গ্রাহক মামলাটি দায়ের করেন। শুক্রবার (১০ ডিসেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইকরাম আলী বলেন, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়।

তিনি বলেন, আদালত থেকে একটি মামলার বিষয়ে আমাদের কাছে প্রতিবেদন আসে। সেই প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, সাদ রহমান নামে এক ব্যক্তি আদালতে মামলাটি দায়ের করেছেন। এটি একটি প্রতারণার মামলা। এখন পর্যন্ত রাসেল এবং শামীমা নাসরিনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় অভিযুক্ত বাকিদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: তাহসান-মিথিলাসহ ৯ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

এছাড়া ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েসকে মামলায় আসামি করা হয়েছে।

তাহসান, মিথিলা ও ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন। তারা ইভ্যালির প্রতারণায় সহযোগিতা করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

আরও পড়ুন: ইভ্যালির সঙ্গে নেই তাহসান, চুক্তি বাতিল করেছেন মিথিলাও

সাদ স্যাম রহমান অভিযোগে উল্লেখ করেন, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও এতে সহায়তা করেছেন তাহসান, মিথিলা ও ফারিয়া। আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার। যা তিনি এখনও উদ্ধার করতে পারেননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence