ইভ্যালির সঙ্গে নেই তাহসান, চুক্তি বাতিল করেছেন মিথিলাও

১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:২০ PM
ইভ্যালির সঙ্গে নেই তাহসান, চুক্তি বাতিল করেছেন মিথিলাও

ইভ্যালির সঙ্গে নেই তাহসান, চুক্তি বাতিল করেছেন মিথিলাও © সংগৃহীত

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। গত ১৫ মে যোগ দেন তিনি। অন্যদিকে তার সাবেক স্বামী জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানও ইভ্যালিতে যোগ দেন।

দুজনই ‘ফেস অব ইভ্যালি’ ও ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত হন প্রতিষ্ঠানটিতে। যদিও ইভ্যালিতে যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ড ও লেনদেনে অসঙ্গতির কারণে সরে যান তারা।

চলতি বছরের মার্চে ইভ্যালিতে যোগ দেন তাহসান। এরপর মে মাসেই তিনি চুক্তি বাতিল করে ইভ্যালি ত্যাগ করেন। তবে চুক্তির শর্ত অনুযায়ী বিষয়টি প্রকাশ করেননি তাহসান।

পড়ুন: ইভ্যালি থেকে সরে এলো যমুনা গ্রুপ

এ বিষয়ে তাহসান গণমাধ্যমকে বলেন, অনেক আগেই তিনি ইভ্যালি ছেড়েছেন। তিনি জানান, চুক্তি বাতিলের নন ডিসক্লোজার শর্ত অনুযায়ী তিনি এর বেশি আপাতত বেশি কিছু জানাতে চান না। ইভ্যালির সঙ্গে তিনি নেই এটা নিশ্চিত বলে জানান।

পড়ুন: ইভ্যালির সঙ্গে নেই আরিফ আর হোসাইন

ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেছেন মিথিলাও। তিনি জানান, গত ১৫ মে ইভ্যালিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেওয়ার দিনই তাহসানের সঙ্গে ইভ্যালির একটি বিশেষ লাইভে অংশ নেন তিনি।

মিথিলা বলেন, আমি জয়েন করার দুই মাসের মধ্যে দেখি নানা জটিলতা। আগে তো এত কিছু টের পাইনি। তবে আমি চাই না এই সময়ে ইভ্যালি রিলেটেড কোনো খবরে আসতে। আমার আরও অনেক কাজ আছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত আমি।

এদিকে, ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে বৃহস্পতিবার বিকেলে আটক করেছে র‍্যাব। বুধবার রাতে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার গুলশান থানায় প্রতারণার মামলা দায়ের করেন একজন গ্রাহক।

সর্বশেষ খবর অনুযায়ি, প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাত মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে নাহিদ পেছনের সারিতে, সমালোচনা
  • ২৭ মার্চ ২০২৬
তসবিহ দানা গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ২৭ মার্চ ২০২৬
সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ ছাত্রদল নেতার হামলা, রক্তাক্ত শিক…
  • ২৭ মার্চ ২০২৬
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ব্যাচ থেকে উত্তী…
  • ২৭ মার্চ ২০২৬
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence