তাহসান-মিথিলাসহ ৯ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

১০ ডিসেম্বর ২০২১, ১২:৫৭ PM
তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা

তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা © সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাসহ  ৯ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থআত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গত ৪ ডিসেম্বর সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক ভুক্তভোগী গ্রাহক মামলাটি দায়ের করেন। শুক্রবার (১০ ডিসেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইকরাম আলী বলেন, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়।

পড়ুন: আপাতত এক টাকাও দেওয়ার ক্ষমতা নেই: ইভ্যালি

তিনি বলেন, আদালত থেকে একটি মামলার বিষয়ে আমাদের কাছে প্রতিবেদন আসে। সেই প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, সাদ রহমান নামে এক ব্যক্তি আদালতে মামলাটি দায়ের করেছেন। এটি একটি প্রতারণার মামলা। এখন পর্যন্ত রাসেল এবং শামীমা নাসরিনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় অভিযুক্ত বাকিদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এছাড়া ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েসকে মামলায় আসামি করা হয়েছে।

তাহসান, মিথিলা ও ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন। তারা ইভ্যালির প্রতারণায় সহযোগিতা করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

পড়ুন: ইভ্যালির সঙ্গে নেই তাহসান, চুক্তি বাতিল করেছেন মিথিলাও

সাদ স্যাম রহমান অভিযোগে উল্লেখ করেন, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও এতে সহায়তা করেছেন তাহসান, মিথিলা ও ফারিয়া। আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার। যা তিনি এখনও উদ্ধার করতে পারেননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বরখাস্ত শিক্ষক
  • ১৭ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল
  • ১৭ এপ্রিল ২০২৬
অবশেষে মিলল রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে সিসা বারে অভিযান, ম্যানেজার আটক
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস
  • ১৭ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেলের আবাসন সংকট: লিখিত সমাধান জানাতে অধ্য…
  • ১৭ এপ্রিল ২০২৬