পরীমনির আইনজীবী হতে চান অনেকেই, হট্টগোলে এজলাস ছাড়লেন বিচারক

০৬ আগস্ট ২০২১, ০৯:০৯ AM
র‌্যাবের হাতে আটক পরীমনি

র‌্যাবের হাতে আটক পরীমনি © সংগৃহীত

সময়ের আলোচিত চিত্রনায়কা পরীমনির আইনজীবী হতে চাওয়া নিয়ে আদালতে হট্টগোল পাকিয়েছেন আইনজীবীরা। পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায় যে আদালতের এজলাস ছেড়ে চলে যেতে বাধ্য হন বিচারক।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমনিকে আদালতে নেয়ার পর থেকেই তার আইনজীবীরা তার মামলা নিতে হট্টগোল শুরু করেন। একাধিক আইনজীবী তার মামলা পরিচালনার আগ্রহ দেখান। বিষয়টি নিয়ে গণ্ডগোল শুরু হয়ে যায়। এরই মধ্যে রাত ৮টা ৩২ মিনিটে এজলাসে আসেন বিচারপতি। তবে পরিস্থিতি বেগতিক দেখে ৮টা ৩৬ মিনিটে তিনি এজলাস ছেড়ে চলে যান।

পরে অবশ্য বিচারকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিচারকের হস্তক্ষেপেই নির্ধারিত হয় পরীমনির আইনজীবী। বিচারক আইনজীবীদের একটি তালিকা পরীমনির হাতে দেন। সেখান থেকে নিজের পছন্দ অনুযায়ী ৬ আইনজীবীর নাম চূড়ান্ত করেন পরীমনি। এরপর শুরু হয় মামলার শুনানি। শুনানি শেষে আদালত পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা পরীমনিকে। বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমনিকে আদালতে হাজির করা হয়।

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
  • ১৮ নভেম্বর ২০২৬
অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা কঠোর হাতে দমনের হুঁশি…
  • ১৮ নভেম্বর ২০২৬
একনজরে আইপিএলের ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের …
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি
  • ১৮ নভেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির তথ্য চাইল অধিদপ্তর
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলের ভর্তি পরীক্ষা তিন দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে
  • ১৮ নভেম্বর ২০২৬