জনপ্রিয় অভিনেতা শাহীন আলম মারা গেছেন

০৯ মার্চ ২০২১, ১২:১৮ AM
চিত্রনায়ক শাহিন আলম ও সালমান শাহ

চিত্রনায়ক শাহিন আলম ও সালমান শাহ © সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহীন আলম মারা গেছেন। কিডনিজনিত জটিলতায় ভুগে সোমবার রাত ১০টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে তার মৃত্যু হয়। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয় শাহীন আলমকে। ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন সালমান শাহ’র সঙ্গে অভিনয় করে আলোচনায় আসা এ অভিনেতা।

শাহীন আলমের ছেলে ফাহিম নূর গণমাধ্যমকে বলেন, আগে থেকেই বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার জ্বর আসে। আর শনিবার তাকে হাসপাতালে নেয়া হয়। সেদিন থেকেই লাইফ সাপোর্টে ছিলেন বাবা।

শাহীন আলমের অভিনয় জীবনের শুরু মঞ্চ নাটক দিয়ে। ১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের কান্না’।

শাহীন আলমের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল।

১২ ফেব্রুয়ারির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬
সংসদে সব দলকে নিয়ে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহম…
  • ১৮ নভেম্বর ২০২৬
এএফএর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি!
  • ১৮ নভেম্বর ২০২৬
ভাতিজাকে ‘চোর’ আখ্যা দিয়ে ‘প্যারালাইজড’ ভাইকে মারধর, ভাঙচুর…
  • ১৮ নভেম্বর ২০২৬
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬