ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি, দাবি ‘কমান্ডো’ পরিচালকের

২৯ ডিসেম্বর ২০২০, ০১:৩৫ PM
‘কমান্ডো’ ছবির পোস্টার ও টিজারের দৃশ্য

‘কমান্ডো’ ছবির পোস্টার ও টিজারের দৃশ্য © ফাইল ফটো

ভারতের পশ্চিমবঙ্গের সুপারস্টার দেব অভিনীত প্রথম বাংলাদেশি ছবি ‘কমান্ডো’। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশিত হয়েছে দেবের ইউটিউব থেকে। শামীম আহমেদ রনী পরিচালিত ছবিটির টিজার প্রকাশের পরপরই বিতর্কের মুখে পড়েছে। অনেকে বলছেন, টিজারে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিতর্ক আর সমালোচনার মুখে টিজারটি ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে। এর ব্যাখা দিয়ে ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি গণমাধ্যমকে বলেন, ‘টিজারের কিছু অংশ দেখে ধর্মপ্রাণ মুসলিমরা কষ্ট পেয়েছেন। আমি এবং আমার প্রযোজক বলতে চাই, আমাদের কোনও উদ্দেশ্য ছিল না কালেমা কিংবা ইসলামের অবমাননা করার।’

তিনি বলেন, ‘পুরো ছবিটা দেখলে সবাই বুঝতে পারবে ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি। যারা অপব্যাখ্যা করে ‘কমান্ডো’ ছবিটি তাদের বিরুদ্ধে। আমি বা আমার প্রযোজক সেলিম খান দু’জনই মুসলিম। ইসলামের অবমাননা করা হয় এমন কিছু কখনোই করিনি, করবোও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় টিম দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইছি।’

রনী বলেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে টিজারটি সরিয়ে দিয়েছি। যারা টিজারটি ডাউনলোড করে শেয়ার করেছেন, তাদেরকেও সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করছি।

‘কমান্ডো’ ছবিতে দেবের নায়িকা জাহারা মিতু। ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬