নতুন রূপে নায়িকা বর্ষা, বললেল ‘মুসলিম হয়ে আমি গর্বিত’

২৮ ডিসেম্বর ২০২০, ১১:৪৫ AM
নতুন রূপে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা

নতুন রূপে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা © সংগৃহীত

“একজন মুসলিম হয়ে আমি গর্বিত, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ।” নিজের একটা হিজাব পরা ছবি পোস্ট করে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন চিত্রনায়িকা বর্ষা।

সম্প্রতি ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন বর্ষা। এতে এমন রূপে ধরা দিলেন “খোঁজ: The Search”-খ্যাত এই নায়িকা। বর্ষার অনুসারীরা মন্তব্য বাক্সে এই চেহারায় তাঁকে স্বাগত জানিয়ে সুবহানআল্লাহ, মাশাআল্লাহ লিখছেন।

বর্ষার পুরো নাম আফিয়া নুসরাত বর্ষা হলেও ইদানীং শোনা যাচ্ছে, এই নায়িকার প্রকৃত নাম খাদিজা। চলচ্চিত্রে এসে বর্ষা নামটি যুক্ত হয়েছে। বর্ষা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে।

তিনি ২০১০ সালে ইফতেখার চৌধুরীর খোঁজ: The Search এ অনন্ত জলিলের সঙ্গে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে। তার ক্যারিয়ারে খোঁজ: The Search, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকামের মতো বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন।

বর্তমানে তার দ্বীন দ্য ডে নামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। যার বড় অংশের শুটিং হয়েছে ইরান ও তুরস্কে। এতে বর্ষার নায়ক যথারীতি স্বামী অনন্ত জলিল।

বর্ষা মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন। এখন এবি গ্রুপ নামের একটি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও নিয়মিত পালন করছেন। বর্ষা সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তার পরিবারের বড় সন্তান। তার চার ভাই-বোন মীম, রাশী, মৌ এবং আকাশ।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬