লাইফ সাপোর্টে জিনাত বরকতুল্লাহ, অবস্থার অবনতি

২৭ ডিসেম্বর ২০২০, ০৯:২০ AM
জিনাত বরকতুল্লাহ

জিনাত বরকতুল্লাহ © সংগৃহীত

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন জিনাত বরকতুল্লাহ’র কন্যা বিজরী বরকতুল্লাহ। তিনি মায়ের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে চেয়েছেন।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘জিনাত বরকতুল্লাহ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে রয়েছেন। সবাই গুণী এই শিল্পীর জন্য দোয়া করবেন।’

শনিবার সন্ধ্যায় বিজরী বরকতুল্লাহ বলেন, ‘আম্মার অবস্থা একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে। গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন আর বিস্তারিত বলতে ইচ্ছা করছে না। শুধু বলব, সবাই দোয়া করবেন।’

জিনাত বরকতুল্লাহ করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন বিজরী বরকতুল্লাহ। ‘নন কভিড’ ইউনিটে চিকিৎসাধীন আছেন জিনাত বরকতুল্লাহ।

ট্যাগ: বিনোদন
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬