আইরার সঙ্গে তাহসানের ভিডিওতে মিথিলার কমেন্ট, ভালবাসা ভক্তদের

২৪ ডিসেম্বর ২০২০, ০১:৩২ PM
তাহসান, আইরা ও মিথিলা

তাহসান, আইরা ও মিথিলা © জি নিউজ

বেশ কিছু কাজের জন্য সম্প্রতি ভারতের কলকাতা থেকে ঢাকায় আসেন রাফিয়াত রশিদ মিথিলা। কথা ছিল, ক্রিসমাসের আগেই মেয়ে আইরাকে নিয়ে ঢাকা থেকে কলকাতায় ফিরবেন তিনি। যদিও পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ক্রিসমাসের আগে মিথিলা কলকাতায় ফিরতে পারছেন না নিজের বেশ কিছু কাজের জন্য। ফলে বাংলাদেশে ফিরেই বাবা তাহসানের কাছে চলে যায় ছোট্ট আইরা।

জি নিউজ জানিয়েছে, তাহসানের কাছে আইরা যাওয়ার পর থেকে একের পর এক ছবি শেয়ার করেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক, অভিনেতা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে যখন তাহসান মেয়ের একের পর এক ছবি এবং ভিডিও শেয়ার করছেন, সেই সময় সেখানে মন্তব্য করতে দেখা যায় মিথিলাকে।

তাহসান এবং আইরার ভিডিও দেখে হেসে ফেলেন মিথিলা। বাবা-মেয়ের ভিডিও দেখে যখন অভিনেত্রী হেসে ফেলেন, সেই সময় পালটা মন্তব্য করেন তাহসান। তিনি বলেন, তাহসান যেমন মজা করেন, আইরাও তেমনই হয়েছে। ওর সেন্স অফ হিউমার তাঁর মতো বলে মন্তব্য করেন তাহসান। প্রাক্তন স্বামীর কথায় সহমত প্রকাশ করেন মিথিলা এবং বলেন, সেন্স অফ হিউমারের পাশাপাশি আইরার উচ্চারণের ভঙ্গিও ঠিক তাহসানের মতোই।

আইরাকে নিয়ে মিথিলা এবং তাহসানের ওই কথোপকথনের জেরে তাঁদের অনুরাগীরা খুশি হয়ে যান। ভালবাসা প্রকাশ করেন প্রাক্তন জুটির ভক্তরা। এদিকে সম্প্রতি জানা যায়, মিথিলা এবং আইরার সঙ্গে এবারে ক্রিসমাস কাটাতে পারবেন না বলে মন খারাপ সৃজিত মুখোপাধ্যায়ের। যদিও ক্রিসমাস বাবার সঙ্গে কাটিয়ে নতুন বছরের উদযাপন সৃজিতের সঙ্গেই করবে বলে নাকি জানিয়েছে আইরা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬