মা হারালেন অভিনেতা নিরব

২৪ ডিসেম্বর ২০২০, ১২:২৪ PM
মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে অভিনেতা নিরব

মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে অভিনেতা নিরব © সংগৃহীত

মডেল ও অভিনেতা নিরব হোসেনের মা নুরজান আলম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

নিরব নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তিনি।

নিরবের মায়ের মরদেহ গ্রামের বাড়ি রাজবাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬