ছেলের খাতনা করায় অভিনেতা সিদ্দিকের নামে জিডি

১৩ ডিসেম্বর ২০২০, ১১:৩৮ AM
সিদ্দিক, মারিয়া মিম ও পুত্র আরশ

সিদ্দিক, মারিয়া মিম ও পুত্র আরশ © ফাইল ফটো

অনুমতি ছাড়া ছেলে আরশ রহমানের খাতনা করায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। শনিবার দিবাগত রাতে তিনি গুলশান থানায় জিডি করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মারিয়া মিম নিজেই।

সিদ্দিক ও মিমের মধ্যে ২০১৯ সালের অক্টোবরে বিবাহ-বিচ্ছেদ ঘটে। এরপরে সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতের নিয়মেই থাকছিল। এর আগে শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে অভিযোগ তোলেন মারিয়া মিম।

মারিয়া মিম বলেন, আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাবো। আমি বললাম ওকে ফাইন। দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে। একটু আগে ফোন দিল, সাউন্ড পাচ্ছি বাবু কান্না করতেছে। আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, ওরে তো সুন্নতে খাতনা করালাম। ওহ, মাই গড, আমি জানতে পারবো না, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। সুন্নতে খাতনা করায়ে দিল এটা তো একটা ক্রাইম।

আরেকটি পোস্টে মারিয়া মিম লিখেছেন, ‘যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিঙে যাবে এবং ইভিনিঙে চলে আসবে জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এতোবড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?’ পরে এ বিষয়ে সাবেক স্বামী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন।

সে সময় মিম জানান, দাম্পত্য কলহের জেরে অনেক কিছুই তারা মানিয়ে নিতে পারছিলেন না। তিনি চান শোবিজে কাজ করতে। কিন্তু সিদ্দিকের এতে আপত্তি। আর এ কারণেই বিচ্ছেদ হয় তাদের মধ্যে।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬