ফোর্বসের ১০০ এশিয়ানের তালিকায় একমাত্র বাংলাদেশি পরীমনি

০৮ ডিসেম্বর ২০২০, ০৮:৪২ PM
পরীমনি

পরীমনি © ফাইল ফটো

বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।

সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমণি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার আছে পরীমনির। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়‘ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের তিনি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।’

এ খবরের প্রতিক্রিয়ায় অভিনেত্রী পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার জন্য অনেক আনন্দের এবং ভালোলাগার একটি ঘটনা। কী বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমার নাম তালিকায় রাখার জন্য ধন্যবাদ।’

আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে পরীমনি অভিনীত নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’। এতে পরীর বিপরীতে আছেন সিয়াম। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

হরমুজ প্রণালিতে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করবে যুক্তরাষ্ট…
  • ০৮ এপ্রিল ২০২৬
সোনার দামে বড় লাফ, এবার ভরিতে কত?
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে কোন দেশের কত মানুষ প্রাণ হারালেন?
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close