ধর্মীয় গোঁড়ামিকে না বলুন: মিথিলা

১৮ নভেম্বর ২০২০, ১১:১৭ PM
রাফিয়াথ রশিদ মিথিলা

রাফিয়াথ রশিদ মিথিলা © ফাইল ফটো

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা প্রায় হয়ে উঠেন খবরের শিরোনাম। বিশেষ করে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর খুব বেশি শিরোনামে আসছেন তিনি। মিথিলা ভালোবেসে বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্রকার সৃজিত মুখার্জিকে। মুসলিম মিথিলার হিন্দু স্বামী সৃজিত; বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না দুই ধর্মেরই কট্টরপন্থীরা।

এর ফলে বহুবার কটূ মন্তব্যের শিকার হয়েছিলেন মিথিলা। নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছিল- মিথিলা কি হিন্দু হয়ে গেছেন? আবার অনেকে তাকে ‘মুনাফিক’ বলেও উল্লেখ করেছেন। এসব বিষয় দেখেও এত দিন মুখ খুলেননি এ অভিনেত্রী।

কটূ মন্তব্যের শিকার হয়ে সম্প্রতি কালীপূজার উদ্বোধন ঘিরে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান। তবে নতিস্বীকার করেননি মিথিলা। স্বামীর ধর্মের নানা পূজা ও পার্বনে অংশ নিতে দেখা যায় তাকে। এসব নিয়েই বারবার প্রশ্ন ওঠে। মিথিলাকে ‘মুনাফিক’ বলে প্রশ্ন করা হয় তিনি ‘হিন্দু হয়ে গেছেন’ কি না। এবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে জবাব দিলেন তিনি।

নিজের বক্তব্য প্রকাশ করতে মেয়ের প্রথম ভাইফোঁটা দেওয়ার ছবি টুইটারে শেয়ার করেন মিথিলা। তারপরই নেটিজেনদের উদ্দেশ করে লেখেন, “সমস্ত প্রকারের ধর্মীয় গোঁড়ামিকে না বলুন। আর উৎসবের আনন্দকে উদযাপন করুন, উপভোগ করুন। আর আমি ইচ্ছাকৃতভাবেই জোর গলায় একথা বলছি। ‘মুনাফিক’ আর ‘আপনি কি হিন্দু হয়ে গেছেন?’- এ ধরনের অপদার্থ মার্কা মন্তব্যগুলো নিজেদের কাছেই রাখুন।”

যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
ভিয়েতনামে 'ফরসু' প্রকল্পে অংশ নিল রাবিপ্রবি
  • ০১ এপ্রিল ২০২৬
মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষির অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
  • ০১ এপ্রিল ২০২৬
জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence