বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে সিনেমা ‘৫৭০’

০৩ অক্টোবর ২০২০, ০৩:৪৭ PM
‘৫৭০’ চলচ্চিত্রের পোস্টার

‘৫৭০’ চলচ্চিত্রের পোস্টার © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক আশরাফ শিশির। ছবির নাম ‘৫৭০’। শনিবার (০৩ অক্টোবর) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়টিও। বড় পর্দায় এ সময়টিকেই তুলে আনছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘৫৭০’-এর চিত্রনাট্য আশরাফ শিশির নিজেই লিখেছেন। সিনেমাটির গল্প ১৯৯৬ সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তকে ভিত্তি করে সাজানো হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করছেন- অভিনেতা মাসুম আজিজ, স্বাধীন খসরু, বাপ্পি চৌধুরী, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমনসহ প্রায় ৩০০ জন অভিনয়শিল্পী।

শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের ১৭ মার্চ ‘৫৭০’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানায় প্রযোজনা সংস্থা।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬