সোহেল খানের মৃত্যুতে ফারুকীর আবেগঘন পোস্ট, লিখলেন ‘শান্তিতে ঘুমান’

২৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ PM
সোহেল রানা ও মোস্তফা সরওয়ার ফারুকী

সোহেল রানা ও মোস্তফা সরওয়ার ফারুকী © সংগৃহীত

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে আবেগঘন পোস্ট দিয়েছেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। প্রয়াত এই অভিনেতার সঙ্গে নিজের স্মৃতি তুলে ধরে তিনি লিখেছেন, মৃত্যুর আগের দিনই হঠাৎ তার চোখের সামনে পড়েছিল সোহেল খানের একটি ফটোকার্ড। সেটি দেখে তার মনে হয়েছে, সোহেল খান হয়তো কোনোভাবে তাকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন, ‘আমি আছি’।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ফারুকী।

পোস্টে তিনি লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।

কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কী কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?

শান্তিতে ঘুমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান ‘৪২০’ ধারাবাহিকে বিশু চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান। কৌতুক ও খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আলাদা পরিচিতি গড়ে তোলেন। বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। নাটকের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘শান’ ও ‘জংলি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শুটিংয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তা…
  • ২৪ নভেম্বর ২০২৬
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে
  • ২৪ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ…
  • ২৪ নভেম্বর ২০২৬
১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পার…
  • ২৪ নভেম্বর ২০২৬
সোহেল খানের মৃত্যুতে ফারুকীর আবেগঘন পোস্ট, লিখলেন ‘শান্তিতে…
  • ২৪ নভেম্বর ২০২৬
রাতে পদত্যাগ, সকালে প্রত্যাহার এনসিপির কেন্দ্রীয় নেতা জাকার…
  • ২৪ নভেম্বর ২০২৬